Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভারত-ইংল্যান্ড T20 সিরিজের ভারতীয় দল ঘোষণা BCCI-র



ভারত-ইংল্যান্ড T20 সিরিজের ভারতীয় দল ঘোষণা দল BCCI-র

 

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল ক্রিকেট গ্রাউন্ড। বাইশ গজে নামতে পারেনি টিম কোহলি। যদিও ঘরের মাটিতে না হলেও গত আইপিএল আরব আমিরশাহীতে দর্শক হীন মাঠেই খেলতে হয়েছে ক্রিকেটারদের। তবে দীর্ঘ অপেক্ষার পর দেশের মাটিতে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। আপাতত ভারত সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। চলছে টেস্ট সিরিজ। এরপর আয়োজিত হবে পাঁচটি টি-২০ এবং তিনটি ওয়ানডে। 


শনিবার আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। সবমিলিয়ে মোট ১৯ জনের নাম ঘোষণা করা হয়েছে। দলে সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। রয়েছেন ঈশান কিষাণ ও রাহুল তেওয়াটিয়া। তবে বাদ পড়েছে কুলদীপ-বুমরাহ।


এক নজরেভারতীয় দল 


বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ইশান কিষান, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওটিয়া, টি নটরাজন, শার্দুল ঠাকুর।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code