Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতীয় থ্রো বল চ্যাম্পিয়নশীপ ২০২১ কে সামনে রেখে প্রস্তুতি আলিপুরদুয়ারে


জাতীয় থ্রো বল চ্যাম্পিয়নশীপ ২০২১ কে সামনে রেখে প্রস্তুতি আলিপুরদুয়ারে




জাতীয় থ্রো বল চ্যাম্পিয়নশীপ ২০২১ কে সামনে রেখে জেলাস্থরীয় ট্রায়াল অনুষ্ঠিত হল আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড ময়দানে।শুক্রবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন জেলার মোট ৮৪ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী।


২৮তম জুনিয়র,৩০তম সব জুনিয়র এবং ৪৩তম সিনিয়র বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।জেলাস্থরীয় প্রতিযোগিতার পর প্রতিযোগীরা রাজ্যস্তরে প্রতিদ্বন্দ্বীতা করবে বলে জানা যায়।জেলাস্থরীয় এই প্রতিযোগিতা নিয়ে জেলা থ্রো বল সংস্থার সম্পাদক তথা রাজ্য থ্রো বল সংস্থার সহ সভাপতি প্রবীর দত্ত জানান,আগামী মাসের ১৯ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত জাতীয়স্তরের থ্রো বল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ে।


আলিপুরদুয়ার জেলার সকল খেলোয়াড় অক্লান্ত পরিশ্রম করে চলেছে জাতীয় প্রতিযোগিতায় সাফল্য পেতে বলেও জানান তিনি।এদিন প্রবীর বাবু ছাড়াও এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা থ্রো বল সংস্থার সভাপতি স্বরূপ কর সহ অন্যান্য ক্রীড়াবিদেরা।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code