ফের মিছিল অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে
ধূপগুড়িতে আজ ফের তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক মিতালি রায়ের পদত্যাগ ও গ্রেফতারের দাবি জানিয়ে মিছিলের আয়োজন করলো ভারতীয় জনতা পার্টির শ্রমিক সংগঠন এন.এফ.আই.টি.ইউ। ঘটনার সূত্রপাত গত ২১সে ফেব্রুয়ারী প্রকাশ্যে আসে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য জল সম্পদ বিভাগে চাকরি দেওয়ার নামে ৮৩ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সংবাদ আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।
এরপর থেকেই ধূপগুড়ি জুড়ে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল গুলি মিতালি রায়ের নামে ধিক্কার বা প্রতিবাদ কর্মসূচি করে যাচ্ছে।এদিনও বিজেপির শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ধূপগুড়ি তে বিশাল মিছিল বের করা হয় তার পদত্যাগ এবং গ্রেপ্তারের দাবিতে।
অপরদিকে এই অভিযোগের ব্যাপারে বিধায়ক রায়কে জিজ্ঞেস করলে উনি সমস্ত ঘটনা ভিত্তিহীন বলে জানিয়েছিলেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ