ময়না 206 বিধানসভায় আজ সু-সম্পন্ন হলো শুভ পরিবর্তন যাত্রা
রাজ্যজুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। সামনেই বিধানসভা তার আগে জনসংযোগ বৃদ্ধি করে আসন্ন নির্বাচনে ঘাসফুল শিবির দুমড়ে দেওয়ার লক্ষ্যেই এগিয়ছ চলছে গেরুয়া শিবির। ইতিমধ্যে রাজ্যে বেড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা। একাধিক জায়গায় পরিবর্তন যাত্রার উদ্বোধনে হাজির থেকেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুর জেলার ময়নাতেও ছিল পরিবর্তন যাত্রা।
এদিন সকাল ন'টা য় এই পরিবর্তন যাত্রা বাহক ময়না দক্ষিণ মন্ডলের অন্তর্গত আসনান বাজার থেকে শুরু হয় । ওখান থেকে পরিবর্তন যাত্রার বাহক তেওয়ারি মোড় হয়ে পেটুয়া মোড়- থেকে ছয়পুকার বাজার হয়ে বলাইপণ্ডা বাজারে যায়। বলাইপণ্ডা থেকে বড় রাস্তা ধরে বিধানসভা কার্যালয় দরবার মোড় থেকে হোগলাবাড়ি থেকে সোজা প্রজাবাড়ের ঢাল থেকে শ্রীকণ্ঠা বাজার হয়ে শ্রীরামপুরের ব্রিজ যাত্রার গাড়ি প্রবেশ করে। ব্রিজ থেকে ন্যাশনাল হাইওয়ে নিমতৌড়ি তে নন্দীগ্রাম থেকে আসা পরিবর্তন যাত্রা গাড়ির সঙ্গে মিলিত হয়।
এই যাত্রা পথে সহ-সভাপতি আশিস মণ্ডল জেলা সম্পাদক চন্দন মন্ডল সহ ময়না বিধানসভার জেলা সদস্য, মন্ডল সদস্যগণ, শক্তি কেন্দ্রের প্রমুখ. বুথপালক, মোর্চা নেতৃত্বগন, বুথ সভাপতি বুথের নেতৃত্বগন,নেত্রীগন উপস্থিত ছিলেন। রাস্তার দুইপাশে বুথের কার্যকর্তা ও মায়েরা ফুল,শঙ্খ,ঝাঁজ কাশর নিয়ে দাঁড়িয়ে ছিলেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ