বনধ সফল করতে গিয়ে দিনহাটায় গ্রেফতার ৫
বৃহস্পতিবার বামেদের নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে আজ ১২ঘন্টা বনধ রাজ্য জুড়ে। দিনহাটার বালিকা বন্দরে বনধ সফল করতে পথে নামে নেতা কর্মীরা। ধর্মঘট সফল করতে গিয়ে ছাএনেতা কপিল রায়, প্রদীপ বর্মন,প্রাক্তন ছাত্র নেতা কমরেড দীপক পাল, প্রাক্তন যুব নেতা নকুল ভদ্র ও যুবলীগ এর প্রকাশ বর্মন কে পুলিশ গ্রেফতার করেছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ১০টি বাম ছাত্র-যুব সংগঠনের কর্মী-সমর্থকরা কলেজ স্ট্রিট চত্বরে জড়ো হয়ে যথারীতি মিছিল শুরু হয়। ধর্মতলার ডোরিনা ক্রসিং-র কাছে পৌঁছতেই মিছিলের পথ আটকায় পুলিস। এরপর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়ার চেষ্টাও করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটানো ও জলকামান ছোঁড়ে। অসুস্থ হয়ে পড়েন অনেকেই।
এর প্রতিবদে মৌলালিতে অবস্থান বিক্ষোভে বসলেও ফের তাঁদের উপর পুলিস লাঠিচার্জ করা হয়। নবান্ন অভিযান ঘিরে এককথায় ধুন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আর তারেই প্রতিবাদে আগামীকাল রাজ্য ব্যাপী ১২ ঘন্টা হরতাল কর্মসূচির ডাক দিল বামফ্রন্ট।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ