Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের মাঠেই মৃত‍্যু ক্রিকেটের, তবে এবার বল লেগে নয়, আচমকাই পড়ে গিয়ে মৃত‍্যুর কোলে




ফের মাঠেই মৃত‍্যু ক্রিকেটের, তবে এবার বল লেগে নয় আচমকাই পড়ে গিয়ে মৃত‍্যুর কোলে




ক্রিকেট মাঠে ক্রিকেটারের মৃত‍্যুর খবর এর আগেও দেখেছে বিশ্ব। মাথায় বা বুকে, ঘাড়ে বল লেগে মৃত‍্যুর মুখে ঢলে পড়েছে। কিন্তু এবার আচমকাই মাটিতে পড়ে সঙ্গে সঙ্গেই মৃত‍্যু হল এক ক্রিকেটারের। জানা গেছে, হঠাৎ হার্ট অ্যাটাকের সম্মুখীন হয় ওই খেলোয়াড়। ননস্ট্রাইকে দাড়িয়ে ছিলেন তিনি। হঠাৎ বসে পড়েন এরপরেই মাটিতে পড়ে যান। আর মৃত‍্যু ঘটে তাঁর। 




ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। জুন্নারে ৪৭ বছর বয়সী এক ক্রিকেটারের মাঠের মাঝেই বুকে ব‍্যাথা অনুভব করে, হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে গেলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাঁকে মৃত বলে ঘোষনা করে। অটোপসি রিপোর্ট অনুযায়ী, সেই ক্রিকেটারের মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। 




ক্রিকেটারের নাম বাবু নলবাডে। তিনি স্থানীয় ক্রিকেট মাঠে পরিচিত মুখ। একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে এদিন এমন ঘটনা ঘটে। সে হঠাৎ পড়ে গেলে সকল খেলোয়াড় তাঁ পাশে ছুটে আসে। ততক্ষনে সব শেষ। সেই মুহুর্তের ভিডিও সোশ‍্যাল মিডিয়ায় মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code