মাদক-সহ গ্রেফতার হলেন বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী ও যুব নেতা প্রবীর কুমার দে
সামনেই ভোট। তার আগে রাজ্য রাজনীতি সরগরম। আর এই পরিস্থিতিতে মাদক সহ গ্রেফতার বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামী ও যুব নেতা প্রবীর কুমার দে। শুক্রবার এনআর অ্যাভিনিউতে নিউ আলিপুর থানার পুলিশের জালে ধরা পড়েন তাঁরা।
মাদক-সহ গ্রেফতার হলেন বিজেপির যুব মোর্চার সম্পাদক পামেলা গোস্বামী ও যুব নেতা প্রবীর কুমার দে
জানা যাচ্ছে, পামেলা গোস্বামী, রাজ্য বিজেপির যুব মোর্চার সম্পাদক। পাশাপাশি হুগলি বিজেপির যুব মোর্চার পর্যবেক্ষক। পুলিশের দাবি, তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম কোকেন বাজেয়াপ্রাপ্ত করেছে তাঁরা। পুলিশ সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই পামেলা ও প্রবীর মোটরবাইকে করে নিউ আলিপুরে এসে কয়েকজন তাঁদের কাছ থেকে কিছু নিয়ে যেতেন বলে খবর ছিল। ফলে নিউ আলিপুরের এনআপ অ্যাভিনিউতে ওঁত পেতে ছিল পুলিশ। নিউ আলিপুর থানার ওসি-সহ আটটি গাড়ি ছিল। একটি কফি শপের সামনে সঙ্গীকে নিয়ে বিজেপির যুব নেত্রী পামেলা আসতেই তাঁদের ধরে ফেলে পুলিশ।
পুলিশের আরও দাবি তাঁর ব্যাগ থেকে ও গাড়ির সিটের তলা থেকে মাদকের পাউচ মেলে।পুলিশ সূত্রে খবর, পামেলা ও প্রবীরের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক। একসঙ্গে রাজনীতির পাশাপাশি নিউটাউনে একটি বিউটি পার্লার চালাতেন তাঁরা। কোথা থেকে মাদক আসত, আর কাদের পাচার করা হত, সবদিক খতিয়ে দেখা হচ্ছে। এদিকে গ্রেফতারির নেপথ্যে রাজনীতি রয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের। পাল্টা সমালোচনায় সরব তৃণমূল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ