দিনভর কর্মসূচি নিয়ে আজ বাংলায় জেপি নাড্ডা
সামনেই বিধানসভা নির্বাচন। বাংলা দখলের লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। একে একে কেন্দ্রীয় নেতৃত্ব বাংলা সফরে এসেছে। কিছুদিন আগেই পরিবর্তন যাত্রার উদ্বোধনে রাজ্যে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। এবার রাজ্যে ফের আরও একবার বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। জানা গেছে, আজ দিনভর একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।
কর্মসূচি:
- সকাল ১০ টায় লক্ষ্য সোনার বাংলা' প্রচার পুস্তিকা উদ্বোধন
- দুপুরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে কাঁঠালপাড়ায় যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। বঙ্কিম সংগ্রহশালার ট্রাস্টি সদস্যদের সঙ্গে কথা বলবেন।
- এরপরই, যাবেন নৈহাটির গৌরীপুরে চোদ্দ নম্বর ওয়ার্ডের জুটমিল শ্রমিক দেবনাথ যাদবের বাড়ি। সেখানেই হবে মধ্যাহ্নভোজ।
- দুপুর ৩টে নাগাদ ব্যারাকপুরের মসজিদ মোড় থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি।
- তারপর ব্যারাকপুর স্টেশন সংলগ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হয়ে ব্যারাকপুরে ধোবিঘাটের কাছে সিপাহি বিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পাণ্ডে স্মৃতিসৌধে যাওয়ার কথা রয়েছে জেপি নাড্ডার।
দিনভর টানা কর্মসূচিতে আজ বাংলায় বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বাংলায় গেরুয়া শিবিরকে উজ্জীবিত করে পদ্ম ফুল ফোটানোই এখন বিজেপির মূল লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে একে একে একাধিক কর্মসূচি চলছেই।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ