নতুন বছরে রান্নার গ্যাসের দাম জেনে নিন



নতুন বছরে রান্নার গ্যাসের দাম জেনে নিন 



গত মাসে টানা দু'বার দাম বৃদ্ধির পর নতুন বছরে অপরিবর্তিত থাকল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। গত ডিসেম্বরের শুরুতেই একধাক্কায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৫০ টাকা এরপর, ১৫ ডিসেম্বর আবারও ৫০ টাকা দাম বেড়েছিল। নতুন বছরের পয়লা তারিখে রান্নার গ্যাসের দামের অপরিবর্তিত রয়েছে। 


ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, জানুয়ারিতে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডারের দাম পড়ছে ৭২০.৫০ টাকা। রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত থাকলেও বাণিজ্যিক গ্যাসের বেড়েছে। ১৯ কেজি ভর্তুকিহীন সিলিন্ডারের দাম কলকাতায় ২২.৫ টাকা বৃদ্ধি পেয়েছে। 


ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ১,৪১০ টাকা পড়ছে। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে ভর্তুকিহীন ১৯ কেজি সিলিন্ডারের দাম পড়ছে যথাক্রমে ১,৩৪৯ টাকা, ১,২৯৭ টাকা এবং ১,৪৬৩ টাকা।
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
নতুন বছরে রান্নার গ্যাসের দাম জেনে নিন  গত মাসে টানা দু'বার দাম বৃদ্ধির পর নতুন বছরে অপরিবর্তিত থাকল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম। ...

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

🔥 Trending News

Loading...