প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা বুটা সিংহ
৮৬ বছর বয়সে প্রয়াত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা বুটা সিংহ। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডল থেকে ট্যুইট করে শোকপ্রকাশ করা হয়েছে। এছাড়া ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, আয়ুষ মন্ত্রী শ্রীপদ নায়েক। রাজনৈতিক মহলে শোকের ছায়া।
১৯৬২ সালে তিনি প্রথমবার লোকসভা নির্বাচনে জয় লাভ করেন। ১৯৮৬ থেকে ১৯৮৯ পর্যন্ত রাজীব গাঁধী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুটা। তার আগে ১৯৮৪ থেকে ১৯৮৬ পর্যন্ত তিনি কৃষিমন্ত্রী ছিলেন। অকালি দলের সদস্য হিসেবে প্রথম রাজনীতিতে যোগদান করেন তিনি। পরবর্তীকালেও রাজনীতি ও প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলেন বুটা। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত তফশিলি জাতি সংক্রান্ত জাতীয় কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ