মা আসছে ...

ভালো আছে দাদা, তবে আরও ৪৮ ঘন্টা থাকতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে

ভালো আছে দাদা, তবে আরও ৪৮ ঘন্টা থাকতে হবে চিকিৎসকের তত্ত্বাবধানে 



আজ হঠাৎ বাড়িতে জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান সৌরভ। তারপর দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্বে তিন সদস্যের মেডিকেল বোর্ড দ্রুত মহারাজের চিকিৎসায় নামেন। 


প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টির পর ভালো আছেন বিসিসিআই প্রেসিডেন্ট তথা দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়।


জানা গেছে সৌরভের তিনটি ব্লকেজ আছে ধমনীতে। তিনটি স্টেন্ট বসাতে হবে। আপাতত একটি বসেছে। অন্য দুটি ব্লকেজ আছে। সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আলোচনা করে।


অ্যাঞ্জিওপ্লাস্টির পর সৌরভকে বেডে দেওয়া হয়েছে। আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে থাকতে হবে।

দাদার সুস্থতার জন্য অনেকে প্রার্থনা  জানিয়েছেন-




Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in