সুজাতাকে ডিভোর্সের আইনি নোটিস পাঠালেন সৌমিত্র!
গতকাল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। যিনি গত লোকসভায় নিজ এলাকায় সৌমিত্র খাঁ না থাকলেও বিজেপির হয়ে একা লড়াই গেছেন। তৃণমূলে যোগ দানের পর সৌমিত্র গতকালকেই স্ত্রি-কে ডিভোর্স দেওয়ার ঘোষণা করেন। আর আজকেই পাঠালেন আইনি নোটিশ।
সূত্রের খবর, আইনজীবীর মাধ্যমে স্ত্রী সুজাতাকে পাঠালেন নোটিস পাঠালেন বিজেপি সাংসদ। স্ত্রী-র দলত্যাগের পর গতকালই বলেছিলেন সম্পর্ক ত্যাগের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র খাঁ।
যদিও শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরেই দূরত্ব বাড়ছিল তাঁদের। কিন্তু বিজেপি ত্যাগের পর সেই দূরত্ব পুরোপুরি নিশ্চিহ্ন করে দূরেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন সৌমিত্র!
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ