সাংগঠনিক ও কামতা জাগরণ সভা কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশনের
সাংগঠনিক ও কামতা জাগরণ সভা কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশনের। রবিবার ময়নাগুড়ি ব্লকের রথেরহাট উচ্চ বিদ্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কামতাপুরী ভাষা একাডেমির সদস্য সুরেশ রায়, কেএসওর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সঞ্জয় রায়, প্রাক্তন কেএসও এর নেতা বাবলু রায় , কেপিপি ময়নাগুড়ি ১ নং ব্লক সভাপতি অপু বর্মন, কেন্দ্রীয় কমিটির সম্পাদক দিলিপ রায়, কেএসও এর ময়নাগুড়ি ব্লক সভাপতি সহ প্রমুখরা।
এদিন অনুষ্ঠানের শুরুতে বরণ নাচের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের হলুদ গামছা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখেন কেএসও এর ময়নাগুড়ি ব্লক সভাপতি দিলিপ রায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ