বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের উদ্যোগে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে পদযাত্রা
শচীন পালঃ ব্যাঙ্কের আর্থিক ও জনসেবামূলক পরিষেবা সংক্রান্ত নানা বিষয়ে জনগণকে সচেতন করতে এবং বিভিন্ন আর্থিক দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন করতে পথে নামলেন ব্যাংকের আধিকারিক,কর্মী এবং গ্রাহকবৃন্দ।
"সজাগ ভারত, প্রগতিশীল ভারত", এই বার্তাকে সামনে রেখে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ উপলক্ষ্যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের মেদিনীপুর রিজিওন্যাল অফিস, মেদিনীপুর শাখা ও রাঙামাটি শাখার যৌথ উদ্যোগে একটি পদযাত্রা অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। রবিবার সকালে আয়োজিত এই পদযাত্রায় ব্যাঙ্কের অফিসারগণ, কর্মীবৃন্দ ও গ্রাহকগণ অংশ নেন।
বিদ্যাসাগর শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের কাছে অবস্থিত ব্যাঙ্কের রিজিওন্যাল অফিস থেকে এই পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় রিজিওন্যাল অফিসে শেষ হয়। পদযাত্রা চলাকালীন সময়ে বিভিন্ন ভাবে জনগণকে ব্যাঙ্কের বহুবিধ ঋণদান প্রকল্প,জনসেবা মূলক প্রকল্প, কৃষি ঋণ, মহিলা স্বনিযুক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ নানা বিষয়ে অবগত করানোর পাশাপাশি দুর্নীতি বিষয়ে জনগণকে সচেতন করা হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের রিজিওন্যাল ম্যানেজার অমল গাঙ্গুলী, দেবাশীষ মহাপাত্র প্রমুখ। উল্লেখ্য ২৭ শে অক্টোবর থেকে ২ রা নভেম্বর পর্যন্ত পালিত হচ্ছে ভিজিলেন্স সচেতনতা সপ্তাহ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ