মধুসূদন রায় , ময়নাগুড়ি :
করোনার বিধি মেনে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো পেরিয়ে বাঙালি এখন ব্যস্ত মা কালীকে স্বাগত জানাতে । গ্রাম থেকে শহরতলী চাঁদা তোলার চিত্র দেখা মিলছে প্রায়শই । তবে চাঁদা তোলার দেখা মিললেও গত বছরের মতো সেই উত্সাহ আর নেই । আগামী ১৪ নভেম্বর কালীপুজো এবং ১৫ নভেম্বর গোটা দেশ রোশনাই রঙিন হয়ে মেতে উঠবে দীপাবলির আলোয় । পুজোর প্রাকমুহুর্তে চির ব্যস্ত ময়নাগুড়ির মৃৎশিল্পীদের অন্দর - বাহির । তবে আশায় দিন গুনছে অনেকেই ।
জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার মাধবডাঙ্গা ২ নং অঞ্চলের ভোটপাট্রি এলাকার মৃৎশিল্পী যাদব বর্মন বলেন, 'একদিকে করোনা অপরদিকে প্রতিমা তৈরির জিনিসপত্রের মূল্য বৃদ্ধি । সাথে লেবারের অভাব যার ফলে ময়নাগুড়িতে বন্ধ রয়েছে দুটো কারখানাও । তবে গত বছরের তুলনায় এবছর প্রতিমা তৈরির বায়না বৃদ্ধি পেয়েছে । প্রত্যেক বছর ৩০ থেকে ৩৫ টি প্রতিমা তৈরি করা হয় এবং এবছর মোট ৪৫ টি প্রতিমা তৈরির কাজ চলছে জোর কদমে ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ