প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়াল এর বাড়িতে শ্রদ্ধা জানাতে গেলেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী
সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর
সোমবার পূর্ব মেদিনীপুরের মহিষাদল এ প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিৎ বয়াল এর বাড়িতে যান পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী।সেখানে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
বহুদিন ধরেই তিনি হৃদ রোগে ভুগছিলেন।চিকিৎসার পরে সুস্থ ছিলেন বেশ কিছু বছর। গত 13 নভেম্বর দুপুরে হটাৎ হৃদরোগে আক্রান্ত হন এবং কিছুক্ষনের মধ্যেই মারা জান। সোমবার সেই প্রয়াত স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানাতে আসেন মন্ত্রী শুভেন্দু অধিকারী এবং সর্বতো ভাবে পাশে থাকার আশ্বাস দেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ