BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

BREAKING NEWS: বিজেপি-তে যোগদান মিহির গোস্বামীর

BREAKING NEWS: বিজেপি-তে যোগদান মিহির গোস্বামীর 




বৃহস্পতিবার যখন মন্ত্রীত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী তখন বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের অপর এক নেতা মিহির গোস্বামী। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কোচবিহার দক্ষিনের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী আজ রাজধানী দিল্লীতে পৌঁছান কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে। 


শুক্রবার তৃণমূলের সদস‍্য পদ থেকে ইস্তাফা দেন মিহির। আর তারপর, বিকেলে আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগদান করেন সদ‍্য প্রাক্তন তৃণমূল নেতা তথা বিধায়ক মিহির গোস্বামী। এদিনের এই যোগদানে উপস্থিত ছিলেন অর্জুন সিং, কৈলাস বিজয়াবর্গীয়ও সহ একাধিক বিজেপি নেতৃত্ব। 


একে একে ক্ষোভে ফাঁটছে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রী। শুভেন্দুর মন্ত্রীত্ব থেকে ইস্তাফা এবং মিহিরের বিজেপিতে যোগদান। ফলে, কিছুটা ব‍্যাকফুটে তৃণমূল। সামনেই বিধানসভা নির্বাচন তাঁর পূর্বে তৃণমূল নেতা-মন্ত্রীর বিজেপিতে যোগদান বা পদ ছেড়ে দেওয়া বাংলায় নয়া সমীকরণ গড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। 

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy