Latest News

6/recent/ticker-posts

Ad Code

আলু, পেঁয়াজসহ নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যের মূল‍্যবৃদ্ধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে মোদীকে চিঠি মমতার



আলু, পেঁয়াজসহ নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যের মূল‍্যবৃদ্ধি নিয়ন্ত্রণের আর্জি জানিয়ে মোদীকে চিঠি মমতার 



করোনা পরিস্থিতিতেও আলু, পেয়াজসহ নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যের মূল‍্য বৃদ্ধি চলছেই। এই পরিস্থিতিতে অবিলম্বে হস্তক্ষেপ চেয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়। আলু ও পেঁয়াজের মতো নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাজ্যগুলির ক্ষমতা পুনর্বহালের জন্য আর্জি মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিনের চিঠিতে মুখ‍্যমন্ত্রী লেখেন, ‘অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় বাদ পড়েছে আলু, পেঁয়াজ। এর সুযোগ নিয়ে বাড়ছে মজুতদারি। ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ।’



যোগান বাড়িয়ে দাম হ্রাসের জন্য মজুতদারি নিয়ন্ত্রণের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়ে কেন্দ্র সরকারকে চার পাতার চিঠি লিখলেন মুখ‍্যমন্ত্রী। কৃষি সামগ্রীর উৎপাদন, সরবরাহ, বন্টন ও বিক্রয়ে নিয়ন্ত্রণ সংক্রান্ত উপযুক্ত আইন প্রণয়নের ক্ষেত্রে রাজ্যগুলিকে অনুমতি দেওয়ার অনুরোধও জানিয়েছেন মুখ‍্যমন্ত্রী। অবাধ দাম বৃদ্ধির জেরে সমস‍্যায় পড়ছে সাধারন মানুষ। ফলে রাজ‍্য নীরব দর্শক হয়ে থাকতে পারেনা বলেও জানানো হয়েছে। 



উল্লেখ্য, আলু, পেঁয়াজ, ভোজ্য তেল, তৈল বীজ, ডাল ও দানা শষ্যকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তালিকা থেকে বাদ দিতে সংসদে অত্যাবশ্যক পণ্য (সংশোধনী) বিল অনুমোদিত হয়েছিল। গত ২৩ সেপ্টেম্বর এই বিল অনুমোদন পায়।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code