হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির বিজয়া সম্মিলনী
শচীন পালঃ রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের মীরবাজারে হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হলো সংগঠনের সদস্যা ও কোষাধ্যক্ষ সুদীপ্তা দে-এর বাড়িতে।
একটি ঘরোয়া পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি দিলীপ মান্না, কার্যকরী সভাপতি রাজ্যশ্রী মণ্ডল, সম্পাদিকা পারমিতা সাউ ,সংগঠনের সদস্য ও সদস্যা নরোত্তম দে, মৌসুমী মান্না, পিন্টু সাউ, শর্মিলা কোলে, সুব্রত মহাপাত্র, দীপেশ দে প্রমুখ উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী গোপাল সাহা, বাচিকশিল্পী রত্না দে প্রমুখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ