করোনা আক্রান্ত পর্যটনমন্ত্রী গৌতম দেব
ফের করোনার থাবা রাজ্য মন্ত্রীসভায়। এবার করোনার কবলে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। এর আগে রাজ্যের মন্ত্রী সুজিত বসু, নির্মল মাজি করোনা সংক্রামিত হয়েছিলেন। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের পর্যটনমন্ত্রী। চিকিতসা চলছে সেখানেই।
জানা গেছে, তাঁর শরীরে উপসর্গ রয়েছে। তবে উপসর্গ থাকলেও তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গেছে। মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন তিনিও।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ