দিনহাটা SFI/DYFI শহর ইউনিট এর পক্ষ থেকে দিনহাটা সংহতি ময়দানে প্রগতিশীল পুস্তক বিপননীর শুভ উদ্বোধন
প্রতি বছরের ন্যায় এবছরও দীপাবলির আলোকে দিনহাটা SFI/DYFI শহর ইউনিট এর উদ্যোগে দিনহাটায় প্রগতিশীল পুস্তক বিপননীর উদ্বোধন হল।এদিন দিনহাটা সংহতি ময়দানে এই পুস্তক বিপননীর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,SFI দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক টুটুল সরকার,সভাপতি অংশুমালি রায়,SFI দিনহাটা শহর ইউনিট এর সম্পাদক আকাশ সাহা,সভাপতি সৌরভ সরকার,DYFI কোচবিহার জেলা কমিটির সহ সভাপতি অভিনব রায়,DYFI দিনহাটা শহর ইউনিট সম্পাদক সোহম চক্রবর্তী,সভাপতি অভিক সরকার ও অন্যান্য সদস্যরা।
নেতৃত্ব জানান অজ্ঞানতার অন্ধকার থেকে আলোয় ফেরার একমাত্র হাতিয়ার হল বই,বর্তমান সময়ে তাই প্রগতিশীলতার চর্চা জরুরি।এই প্রগতিশীল পুস্তক বিপননী আগামী আরও দুদিন চলবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ