১২২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত-ধৃত ২
সুজাতা ঘোষ :
পুলিশের নাকা চেকিং এর সময় গোপন সূত্র মারফত খবর পেয়ে দুবরাজপুর থানার পুলিশ কুখুটিয়া রেলগেটের কাছে একটি মারুতি ভ্যান থেকে ৯টি প্যাকেটে মোড়া ১২২ কেজি ৩৫০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করে ।
নেশাদ্রব্য কারবারির সঙ্গে যুক্ত ২জন দুষ্কৃতীকেও আটক করেন এবং উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা রুজু করা হয়েছে।
তাদেরকে দুবরাজপুর আদালতে তোলা হলে, মাননীয় বিচারক তাদের ৫ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ