Durga Puja News

রোগীদের পাশে দাঁড়ালেন শিক্ষক

রোগীদের পাশে দাঁড়ালেন শিক্ষক 



বামনহাট স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের পাশে দাঁড়ালেন এক জন শিক্ষক । শিক্ষক দ্বীপ রঞ্জন পশারীর ব্যাক্তিগত উদ্যোগে এবং হাসপাতালের ডাক্তার বাবুদের সহযোগিতায় তিনি রোগীদের ফলমূল বিতরণ করলেন ।


ঐদিন ডা: মানস দাস নিজের হাতে ফল বিতরন করেন সাথে উপস্থিত ছিলেন তরুণ কবি নিশীথ কুমার সেন । 

দ্বীপ রঞ্জন পশারী জানিয়েছেন _ তিনি রোগীদের এই  সামান্য সহযোগিতা করতে পেরে ভীষন খুশি । তিনি রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in