Latest News

6/recent/ticker-posts

Ad Code

তারা মায়ের পুজোর আয়োজনে শোভাযাত্রা

সুজাতা ঘোষ , বাগডোগরা :



প্রতি বছরের ন্যায় এবছরও গাজলের বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে তারা মায়ের পুজোর আয়োজন করা হয়। জানা গেছে, আজ  মধ্যরাত্রি থেকে তারাপীঠের আদলে তারা মায়ের পুজো করা হবে গাজলের তারা কালী তলায় ।

গতকাল এই পুজো উপলক্ষে একটি তারা মায়ের মূর্তির ছবি নিয়ে ঢাক বাজিয়ে সারা গাজোল পরিক্রমা করা হয় তবে এদিন সকালে কোভিড স্বাস্থ্যবিধি মেনেই এই শোভাযাত্রা সম্পন্ন হয় । 


এই শোভাযাত্রায় ১০৮ জন মহিলা পুকুর থেকে কলসিতে করে জল ভরে নিয়ে এসে মায়ের মন্দির ওই জল দিয়েই ধুয়ে দেন ।

 আজ থেকে শুরু হতে চলেছে তারা মায়ের পুজো কিন্তু করোনার আবহের জেরে সমস্ত অনুষ্ঠান বন্ধ রেখে শুধুমাত্র নিয়ম মেনেই পুজো করা হবে মন্দিরে ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code