Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য



করোনা আক্রান্ত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য



বাংলা টেলিভিশনে করোনা! এবার করোনা আক্রান্ত বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তাঁর পরিবারের মোট ১২ জন সদস্যের মধ্যে অনেকেই করোনা আক্রান্ত বলে সূত্রের খবর। ডাক্তারের পরামর্শ মেনে হোম আইসোলেশনে রয়েছেন এবং প্রয়োজনীয় ডায়েট এবং ওষুধ খাচ্ছেন প্রত্যেকেই।


স্টার জলসার ‘হাসিওয়ালা কোম্পানি’র শুটিং চলছে অপরাজিতা আঢ্যের। করোনা ঠেকাতে সমস্ত সতর্কতা সহ সামাজিক দূরত্ব মেনে চলছে শুটিং তারপরেও কীভাবে সংক্রমণ ছড়ালো বুঝতে পারছেন না অভিনেত্রী। 



সূত্রের খবর, কিছুদিন আগে তাঁর শাশুড়ির জ্বর এসেছিল। চিকিৎসকের পরামর্শ মতো সবার কোভিড টেস্ট করানো হয়। সেই টেস্টে চারজনের ফল পজিটিভ এসেছে। শাশুড়ির সামান্য জ্বর থাকলেও বাকিদের কোনও উপসর্গ নেই বলে জানা যাচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code