Latest News

6/recent/ticker-posts

Ad Code

বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট



সরকারি বকেয়া-মামলায় বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে বড় স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। ২০১৯-এ এক রায়ে ভোডাফোন আইডিয়া, ভারতী এয়ারটেল ও টাটা টেলিসার্ভিসকে সরকারের সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। ফলে অনেকটা চাপে পড়ে গিয়েছে এই তিন সংস্থা। এদিন সেই রায়ে কোনও পরিবর্তন না করলেও বকেয়া মেটাতে ১০ বছর সময় দেয় শীর্ষ আদালত। এই সময় পেয়ে কিছুটা হলেও স্বস্তি সংস্থা গুলির। 




শীর্ষ আদালত এ-ও জানিয়ে দিয়েছে, নিজ নিজ বকেয়ার ১০ শতাংশ আগামী মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে সংস্থাগুলিকে। বকেয়া মেটানোর কিস্তি সময়মতো না মেটালে ধার্য হবে সুদ। আদালত অবমাননা হিসেবেও গণ্য হবে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code