Latest News

6/recent/ticker-posts

Ad Code

আবহাওয়া দফতরের মতে আজ সারাদিন চলবে ঘূর্ণাবর্ত বৃষ্টি


আবহাওয়া দফতরের মতে আজ সারাদিন চলবে ঘূর্ণাবর্ত বৃষ্টি


অস্বস্থিকর গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টি। সোমবার মধ্যরাত্রি থেকেই কোচবিহার-সহ বিভিন্ন জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হচ্ছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের জেরে আজ, মঙ্গলবার সারদিনই এমনই আবহাওয়া থাকবে। তবে আগামিকাল, বুধবার থেকেই ফের আবহাওয়ার উন্নতি হবে, কমবে বৃষ্টি।

এ দিন উত্তরবঙ্গের পাশাপাশি  দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হচ্ছে। দুই দিনাজপুর, দার্জিলিঙ, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, মালদায় বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, পূর্ব-মেদিনীপুর, পশ্চিম-মেদিনীপুর,  উত্তর ২৪ পরগনা, দক্ষিন ২৪ পরগনা, হুগলি এবং পশ্চিমের কয়েকটি জেলাতেও বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া দপ্তর।

গত তিন দিন ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের মানুষেরাও। এ দিন ভোর রাত থেকে কলকাতায় বজ্রপাতের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। কয়েক ঘণ্টার বিরতির পর ফের সকাল থেকে দফায় দফায় বৃষ্টি চলছে। আপতাত ভাদ্রের ভ্যাপসা গরম থেকে মিলেছে রেহাই। সেই সঙ্গে বৃষ্টির জেরে কলকাতার নীচু এলাকায় জলও জমতে শুরু হয়েছে বলে সূত্রে জানা যায়।

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন, “গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আজ সারাদিন বৃষ্টি হবে। তবে আগামিকাল থেকে বৃষ্টি কমে যাবে।”

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ ৯৬ শতাংশ, সর্বনিম্ন ৫৮ শতাংশ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code