SFI, DYFI এর উদ্যোগে স্যানিটাইজেশন দিনহাটায়
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা ঃ
‘সরকারে নয় দরকারে আছি’ এই স্লোগান কে হাতিয়ার করেই মানুষের কাছে পৌছোতে চাচ্ছে বামেরা। এই স্লোগান কে পাথেয় করেই CPI(M) এর ছাত্র ও যুব সংগঠন তৈরী করেছে 'রেড ভলেন্টিয়ার'।
সেই SFI / DYFI এর রেড ভলেন্টিয়ারের উদ্যোগে আজ দিনহাটা চওড়া হাট বাজার স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, DYFI এর জেলা কমিটির সহ সভাপতি অভিনব রায়, যুব নেতা উজ্জ্বল গুহ, অভিক সরকার,ছাত্র নেতা আকাশ সাহা সৌভিক দে সহ অন্যান্য নেতৃত্ব।
এই কর্মসূচি নিয়ে SFI নেতা শুভ্রালোক দাস বলেন 'বামপন্থীরা সব সময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। তারই অঙ্গ হিসেবে আজ আমরা চওড়া হাট বাজার স্যানিটাইজ করলাম। আমরা সরকারে না থাকলেই মানুষের দরকারে সব সময় থাকবো'।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ