নিগমনগরের প্রথম করোনাজয়ীর দোকান, বাড়ি স্যানিটাইজ রেড ভলান্টিয়ারসদের
সংবাদ একলব্যঃ নিগমনগরের প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি ব্যবসায়ী রাজু সাহা করোনা থেকে জয়ী হবার পর স্থানীয় প্রশাসনের সহায়তা না পাওয়ায় তিনি নিজেই রেড ভলান্টিয়ারসে ফোন করে তার বাড়ি ও দোকান স্যানিটাইজেশন করে দেবার জন্য আবেদন জানান।
সেই আবেদনে সারা দিয়ে SFI ও DYFI পরিচালিত রেড ভলান্টিয়ারস সেখানে গিয়ে তার বাড়ি ও দোকান জীবাণুমুক্ত করণের কাজ শুরু করে। সেই সাথে SFI-DYFI এর সদস্যরা নিগমনগরের মাছ বাজার সহ সম্পূর্ণ সুপার মার্কেট স্যানিটাইজেশন করে।
করোনাজয়ী ব্যক্তি জানায়, স্থানীয় প্রশাসনের কাছে এ বিষয়ে জানানো হলে কোনো রকমের সাহায্য পাননি, তাই তিনি নিজেই রেড ভলান্টিয়ারসে ফোন করে স্যানিটাইজেশনের জন্য আবেদন জানান।
আজকের উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন DYFI নেতা উজ্জ্বল গুহ, নিগমনগর ইউনিটের বুবাই মোদক, সুনীল গুহ সহ আরো অন্যান্য নেতৃত্ব।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ