তনুময় দেবনাথঃ
আবারও ডিজিটাল স্ট্রাইক ভারতের। নিষিদ্ধ হল পাবজি অনলাইন গেম। এর সঙ্গে ব্যান করা হয়েছে উইচ্যাট সহ আরও ১১৮টি চিনা অ্যাপ (App)। মূলত সাইবার নিরাপত্তার কথা ভেবেই কেন্দ্র সরকারের এই পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের দাবি, চিনকে ভাতে মারতেই এই পথে হাঁটল ভারত। এর আগে দু’দফায় প্রায় ১৫০টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল কেন্দ্র।
মন্ত্রকের তরফে জানানো হয়েছে, PUBG ও ১১৮টি অ্যাপের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছিল। তার মধ্যে অন্যতম ছিল তথ্য চুরি ও অ্যাপ ব্যবহারকারীদের উপর নজরদারি চালানো। এরপরই অ্যাপগুলি নিষিদ্ধ করল সরকার। দেশের তথ্য প্রযুক্তি আইনের ৬৯এ- ধারায় এই সিদ্ধান্ত নেওয়া হল। সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, PUBG-সহ ১১৮টি অ্যাপ ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, প্রতিরক্ষা ও নাগরিকদের নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছিল।”
প্রসঙ্গত এর আগে টিকটক, ইউসি ব্রাউজার, শেয়ার-ইট, উই-চ্যাট, ক্যামস্ক্যানার-সহ ৫৯টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, ভারতের সুরক্ষা, সংহতি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এ দেশের সাধারণ মানুষের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ