Latest News

6/recent/ticker-posts

Ad Code

কৃষি বিলের প্রতিবাদে ট্রাক্টর,গরু ও লাঙল নিয়ে রাস্তায় নামল জেলা যুব কংগ্রেস


কৃষি বিলের প্রতিবাদে ট্রাক্টর,গরু ও লাঙল নিয়ে রাস্তায় নামল জেলা যুব কংগ্রেস


নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ারঃ 


কৃষক বিরোধী বিলের প্রতিবাদে আলিপুরদুয়ারের রাস্তায় নামল ট্রাক্টার,গরু ও লাঙল।বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিলের প্রতিবাদে অলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের সভাপতি নেতৃত্বে আলিপুরদুয়ার কলেজ হল্ট চৌপথিতে অবস্থান কর্মসূচি পালন করা হল সোমবার।




বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি বিল কৃষকদের স্বার্থ বিরোধী বলে অভিযোগ আলিপুরদুয়ার জেলা যুব কংগ্রেসের।এদিন যুব কংগ্রেস সভাপতি শান্তনু দেবনাথ জানান,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থের বিরুদ্ধে রাজ্যসভায় এই বিল পাশ করায়।এই বিল পাশ করিয়ে ভারতীয় কৃষকদের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছে কেন্দ্রের সরকার।পাশাপাশি কর্পোরেটদের হাতে বিক্রি হয়ে গেছে এই কেন্দ্রীয় সরকার বলে অভিযোগ করেন শান্তনু বাবু।এদিন প্রায় দু'ঘন্টা চলে এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code