Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোভিড যোদ্ধাদের বিমার মেয়াদ বাড়ালো কেন্দ্র



কোভিড যোদ্ধাদের বিমার মেয়াদ বাড়ালো কেন্দ্র 




কোভিড যুদ্ধে সামিল হওয়া প্রথম সারির যোদ্ধাদের বিমার ঘোষণা করেছিল কেন্দ্র। সেই বিমার মেয়াদ আরও ১৮০ দিন বাড়িয়ে দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ বিমা প্রকল্পে গত ৩০ মার্চ বিমার ঘোষণা করেছিল কেন্দ্র মেয়াদ ছিল তিনমাস। পরবর্তীকালে তা আরও তিনমাস বাড়িয়ে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। এবার সেই মেয়াদই আরও ছ'মাস বাড়ানো হল।



এই স্বাস্থ্যবিমার আওতায় থাকা ব্যক্তিরা ৫০ লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাবেন। এর মধ্যে কমিউনিটি হেলথ ওয়ার্কার বা জনস্বাস্থ্যকর্মীরা যাঁরা কোভিড-১৯ আক্রান্তের সেবা করছেন তাঁরাও রয়েছেন।এই স্বাস্থ্যবিমার আওতায় রয়েছেন বেসরকারি হাসপাতালের কর্মীরা, অবসরপ্রাপ্ত ব্যক্তি, স্বেচ্ছাসেবক সহ করোনা যুদ্ধে সামিল ব্যক্তিরা।



মন্ত্রকের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই ৬১ জনকে বিমার টাকা দিয়ে দেওয়া হয়েছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code