বাংলা আবাস যোজনা নিয়ে অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে তালা
শচীন পাল, ঝাড়গ্রামঃ বাংলা আবাস যোজনায় নাম থাকলেও সেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারন মানুষ এই অভিযোগ তুলে পঞ্চায়েত অফিস তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বৃহস্পতিবার ঘটনাটি গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের নোটা গ্রামপঞ্চায়েত এলাকায়।
গ্রামবাসীদের দাবি বাংলা আবাস যোজনায় নাম থাকলেও এখনও অবধি কোন রকম টাকা ঢোকেনি কারোরই। তাই আজকে বাধ্য হয়ে গ্রামবাসীরা তালা লাগালেন স্থানীয় পঞ্চায়েত অফিসে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ