বিজেপি কর্মীকে বোম মেরে খুনের অভিযোগ, প্রতিবাদে বিজেপির বাইক মিছিল
ময়না,পূর্ব মেদিনীপুর, সুজিত মণ্ডল:
ময়নার এক বিজেপি কর্মী দীপক মণ্ডল কে বোম মেরে খুনের অভিযোগে আজ ময়না শ্রীরামপুর ব্রিজ থেকে বাকচা খিদিরপুর পর্যন্ত বিজেপির বাইক মিছিল কর্মসূচি। রাজ্য সভার সংসদ ভারতী ঘোষ এই মিছিলে বিশেষ ভাবে উপস্থিতি ছিলেন এবং জেলা সভাপতি নবারুণ নায়েক,ময়নার সভাপতি চন্দন মণ্ডল ও অন্যান্য নেতৃবৃন্দরা।
গত ১৯ই সেপ্টেম্বর ময়নার বাকচার এক বিজেপি কর্মী খেলা দেখতে গিয়ে ছিল। রাত ১০টা ৩০ মিনিটে বাড়ি ফেরার পথে ১০-১২ দুষ্কৃতি তাকে লক্ষ্য করে বোম মারে। সব থানার পুলিশ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এর প্রতিবাদে আজ ময়নার শ্রীরামপুর ব্রিজ থেকে বকচা পর্যন্ত বিজেপির বিশাল বাইক মিছিল করা হয়। প্রায় ৪০০-৫০০ জন মোটর বাইক এই মিছিলে অংশ গ্রহণ করে। মিছিল শেষে বক্তব্য রাখেন ভারতী ঘোষ।অন্ধকারের মধ্যেও জনগণের ভিড় ছিল চোখে পড়ার মতো।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ