Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথ দুর্ঘটনায় আহত ১


কাজল দে, সংবাদ একলব্যঃ 

পথ দুর্ঘটনায় আহত হলেন এক স্কুটি আরোহী। ঘটনাটি ঘটেছে, ধুপগুড়ি ব্লকের বনারহাট থানার অন্তর্গত গয়েরকাটার আম্বাডিপায় শনি মন্দির এর কাছে এশিয়ান হাইওয়ে ৪৮ নং সড়কে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত ব্যক্তির নাম প্রদীপ বড়ুয়া (৫৮) গয়েরকাটার কোঙ্গার নগর কলোনির বাসিন্দা। পেশায় তিনি গয়েরকাটা হাই স্কুলের করণীক। এদিন সকালে প্রায় সাড়ে এগারোটা নাগাদ স্কুটি নিয়ে রাস্তা পার হবার সময় গয়েরকাটা দিক থেকে একটি কন্টেইনার তার স্কুটিতে ধাক্কা মারে, তিনি ছিটকে পড়ে যান এবং স্কুটি টি দুমড়ে-মুচড়ে যায়।মাথায় গুরুতর আঘাত পায় স্থানীয় সূত্রে খবর। এরপর স্থানীয়রাই আহত ব্যক্তিকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তিনি চিকিৎসাধীন।

এর পর ঘটনাস্থলে পুলিশ এসে স্কুটি টি বানারহাট থানায় নিয়ে যায়।পাশাপশি  ঘাতক গাড়িটিকে পুলিশ আটক করেছে বলেই খবর।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code