Latest News

6/recent/ticker-posts

Ad Code

কোচবিহারে তৃণমূলে যোগ দুই বিজেপি নেতা সহ দুই শতাধিক কর্মী সমর্থক

কোচবিহারে তৃণমূলে যোগ দুই বিজেপি নেতা সহ দুই শতাধিক কর্মী সমর্থক



আসন্ন বিধানসভার আগে দফায় দফায় বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে। আজ কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস অফিসে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন কোচবিহার জেলা বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক তথা বর্তমানে বিজেপি জেলা কমিটির স্থায়ী আমন্ত্রিত সম্পাদক মন্ডলীর সদস্য উৎপলকান্তি দেব ও বিজেপি নেতা অনুপম দে (নীল)। 

দলের পক্ষ থেকে তাদের স্বাগত জানায় তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। তিনি জানান বিজেপির ভেতরের নোংরামির প্রতিবাদ করে ও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ের শরিক হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। 

এছাড়াও ১৪/১৫ মন্ডলের ছাতনাদ হোসেন ও বিশ্বনাথ বর্মনের নেতৃত্বে ২০০ জন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে ছাতনাদ হোসেন জানিয়েছেন। 

দলের পক্ষ থেকে তাদের স্বাগত জানায় জেলা তৃনমূল কংগ্রেস।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code