সাপ্তাহিক লকডাউনের মাঝেই ফের রায়গঞ্জ সহ জেলার ৪টি ব্লক ও ২ পুর এলাকায় লকডাউন ঘোষনা করল জেলা প্রশাসন
তানি দত্ত, রায়গঞ্জঃ
সাপ্তাহিক লকডাউনের মাঝেই ফের রায়গঞ্জ সহ জেলার ৪টি ব্লক ও ২ পুর এলাকায় লকডাউন ঘোষনা করল জেলা প্রশাসন।
প্রশাসন সূত্রের খবর, এই নির্দেশিকা অনুযায়ী বৃহঃ বার ও শুক্রবার রায়গঞ্জ ব্লক, রায়গঞ্জ পৌর এলাকা, ইসলামপুর ব্লক, ইসলামপুর পৌর এলাকা, ইটাহার ও করনদীঘি ব্লকে লকডাউন থাকছে।
এদিকে আগামী কাল বুধবার ও শনিবার সাপ্তাহিক লকডাউন থাকায় এই এলাকা গুলিতে পর পর ৪ দিন লকডাউন থাকছে।
এই ২ দিনের অতিরিক্ত লকডাউনে দুপুর ২ টা পর্যন্ত অত্যাবশ্যকীয় পন্যের দোকান খোলার বিষয়ে ছাড় রয়েছে, ২ টোর পর থেকে সব বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।
জেলার করোনা পরিস্থিতি পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় জেলা প্রশাসন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ