Latest News

6/recent/ticker-posts

Ad Code

পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও মেয়ের



মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও মেয়ের


রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার তিনপাকুরিয়া গ্রামের রেশন ডিলারের পরিবারের পাঁচজন কলকাতা থেকে চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে আজ সকালে দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের ও এখনো তিনজনের অবস্থা আশঙ্কাজনক।


পরিবার সূত্রের খবর শহিদুল ইসলাম তার মেয়ে লাবিবা খাতুনকে চিকিৎসা করানোর জন্য গিয়েছিল কলকাতায় কিন্তু ফেরার কথা ছিল আজ সকাল বেলায়। যেহেতু আজ লকডাউন সেহেতু পরিবারের লোকজন কাল সিদ্ধান্ত নেই কালরাত্রেই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।বাড়ি পৌঁছানোর ঠিক এক কিলোমিটার আগে পথে স্করপিওটি একটি ডাম্পারের পেছনে ধাক্কা মারে যার ফলে মৃত্যু হয় বাবা ও মেয়ের। 


স্থানীয়রা উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা করানোর পর জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক বাবা ও মেয়েকে মৃত বলে ঘোষণা করে। বাকি তিনজনকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 


তদন্ত শুরু করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ।মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে ।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code