সেপ্টেম্বরে কোন কোন দিন লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর
করোনা আবহ থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে রাজ্য, দেশ। আনলক ৩ চলাকালীন আগস্ট মাসে নির্দিষ্ট কয়েকটি দিনে পশ্চিমবঙ্গে সম্পুর্ন লকডাউন ছিল। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আনলক ৪। এরই মধ্যে বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে আগামী মাসে অর্থাৎ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউনের দিন ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৭, ১১ ও ১২ সেপ্টেম্বর বাংলায় সম্পুর্ন লকডাউন জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। পরবর্তী তারিখ গুলো পরে ঘোষণা করা হবে।
এছাড়াও তিনি বলেছেন কেন্দ্রীয় সরকার ও রেল কর্তৃপক্ষ রাজী থাকলে আগামী সেপ্টেম্বর মাসে থেকে নিরাপদ স্বাস্থ্যবিধি ও সোশ্যাল ডিস্ট্যান্স মেনে মেট্রো রেল ও লোকাল ট্রেন চলাচল করতে পারে।
যদিও স্কুল-কলেজ নিয়ে এখনই ভাবছে না রাজ্য। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ