Latest News

6/recent/ticker-posts

Ad Code

[BREAKING NEWS] আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়!


[BREAKING NEWS] আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়!



করোনা কোপ দিন দিন বেড়েই চলছে। করোনায় আক্রান্ত হয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্প্রতি কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সংস্পর্শে আসেন। এর জেরেই হোম কোয়ারেন্টাইনে থাকছেন বাবুল৷


কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় সংবাদ মাধ্যমকে জানান, অমিত শাহের করোনা আক্রান্তের পরেই তিনি হোম আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী মেদান্তা হাসপাতালে ভর্তি, সেই হাসপাতালের চিকিৎসকের সাথে কথা বলে তিনদিনের আইসোলেশনে যাচ্ছেন তিনি বলেই জানান। 


মঙ্গলবার পর্যন্ত কোনও উপসর্গ দেখা দেয় কিনা, সেদিকে নজর দিতে বলা হয়েছে বলে জানা গেছে। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেব৷ তবে মঙ্গলবার হয়ত করোনা পরীক্ষা হতে পারে৷ আপাতত বাড়িতে নিজের ঘরে আলাদা থাকবো৷ বাড়িতে আমার বয়স্ক মা-বাবা ও ছোট বাচ্চা রয়েছে, তাই নিজেকে আলাদা রাখছি বলেও জানান তিনি৷
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code