হাতির হানায় ভাঙল বাড়ি,শাটার ভেঙে সাবাড় চাল ডাল
SER-23,বাঁকুড়া, ২৫ আগস্ট: জঙ্গল মহলের হাতির হানার ঘটনা নতুন কিছু নয়, এ যেন নিত্য দিনের সঙ্গী । সেইমতো বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিও বাদ পড়েনি এর থেকে ।
বেশ কয়েক মাস ধরেই ধারাবাহিক ভাবে হাতির তান্ডব চলছে গঙ্গাজলঘাঁটির বিভিন্ন অঞ্চলে। ফের গতকাল রাত্রে একটি হাতির দল তান্ডব চালায় গঙ্গাজল ঘাঁটির বাঁকদহ ও জামগাড়ি
গ্রামে । দুই গ্রামে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল বেশ কিছু বাড়ি, এবং দোকানপাট। দোকানের শাটার ভেঙে চাল ডাল সাবাড় করে চম্পট দেয় হাতির দলটি ।
প্রতিটি মুহূর্তই এখন হাতির আতঙ্কে কাটছে জামগাড়ি ও বাঁকদহ গ্রামের বাসিন্দাদের।
বন দফতরের তরফে বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস মিললেও , কবে মিলবে এর সুরাহা এখন সেদিকেই তাকিয়ে বাঁকদহ ও জামগাড়ির বাসিন্দাদের।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ