বিশ্বভারতীর পাঁচিল ভাঙ্গাকে কেন্দ্র করে পথে নামল এবিভিপি
কাজল দে, সংবাদ একলব্যঃ বিশ্বভারতীর পাঁচিল ভাঙ্গাকে কেন্দ্র করে ধূপগুড়ির রাজপথে বিক্ষোভ সমাবেশ বিজেপির ছাত্রসংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। শনিবার দুপুরে ধূপগুড়ি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত রবীন্দ্রনাথের মূর্তির সামনে প্রায় ১০০ জন এবিভিপি সমর্থকরা অবস্থান বিক্ষোভ শুরু করে। এবিভিপির রাজ্য কমিটির নেতা আবির চৌধুরী অভিযোগ করে বলেন "তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা বাহিনীর দ্বারা রবীন্দ্রনাথের স্বপ্নের শান্তিনিকেতনে ভাঙচুর চালানো হয় এবং বিশ্বভারতীর ঐতিহ্যকে নষ্ট করা হয়েছে তারই প্রতিবাদে রবীন্দ্রনাথের মূর্তির সামনেই আমাদের বিক্ষোভ।"
এদিকে প্রায় এক ঘন্টা ধরে সেই অবস্থান বিক্ষোভ চলে, এরপর ধুপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্র সংগঠনের সদস্যদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। উল্লেখ্য গত ১৭ ই আগস্ট বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠে এলাকা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ