সফলভাবে লকডাউন পালন হল না ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বাজারে
কাজল দে, সংবাদ একলব্যঃ সারা বাংলা জুড়ে চলছে লকডাউন, ২৪ ঘন্টার লকডাউনের আজ দ্বিতীয় দিন। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি বাজারের সমস্ত দোকানপাট বন্ধ থাকলেও কিন্তু কিছু ছোট পানের দোকান ও লটারির দোকান খোলা দেখা গেল।
বাজারের সমস্ত দোকানপাট বন্ধ থাকার ফলে অযথা বাজারে রাস্তায় বিনা কারণে ঘোরাফেরা করছে। পথচারী মানুষদের বেশির ভাগ মানুষের মুখে মাক্স নেই। বাইক আরোহী বিনা কারণে ঘোরাফেরা করছে মাক্স বিহীন অবস্থায়, টোটো চালকের দেখা যাচ্ছে রাস্তায় ঘোরাফেরা করছে মাক্স নেই। কিন্তু তারা লকডাউন কে উপেক্ষা করে কারণে রাস্তায় ঘোরাফেরা করছে। রাস্তাঘাটে ও বাজার চত্বরে মানুষের ঘোরা ফেরা দেখা গেল আমগুড়ি বাজার এলাকায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ