উত্তরের গুণী সুজন তবলা বাদক অংশুমান রায়
শুভাশিস দাশ
নীরবে তবলার সাধনা করে যাচ্ছেন উত্তরের বিশিষ্ট তবলা বাদক অংশুমান রায়। সংগীতের পরিবেশেই বেড়ে ওঠা। আর যে কারণে ছােটবেলা থেকেই তবলা তাকে আকর্ষণ করতাে।
শৈশব থেকেই তবলার শিক্ষকের কাছে পাঠ নেয়া তারপর বড় হবার সাথে সাথে তবলা কে একেবারে নিজের করে নিয়েছেন। তাঁর কথায় জীবনে তাে শেখার শেষ নেই।
অত্যন্ত বিনয়ী এবং প্রচার বিমুখ এই তবলা বাদক উত্তরের অনেক মঞ্চে তাঁর তবলার বােল শুনিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন। স্থানীয় শিল্পীদের সাথে সংগতেও তাঁর জুড়ি মেলা ভার। অংশুমান রায় তাঁর সাধনায় মগ্ন থাকুন এই শুভ কামনা আমাদেরও |
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ