Latest News

6/recent/ticker-posts

Ad Code

অগাস্টের কোন কোন দিন সারা রাজ্য জুড়ে লক ডাউন দেখে নিন এক নজরে

সপ্তাহে দুদিন কড়া লক ডাউন রাজ্যে.............


অগাস্টের কোন কোন দিন সারা রাজ্য জুড়ে লক ডাউন দেখে নিন এক নজরে 

সংবাদ একলব্যঃ 

করোনা পরিস্থিতিকে সামাল দিতে সপ্তাহে দুদিন করে সারা রাজ্যে কঠোর ভাবে লক ডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। আজ সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগাস্টের কোন কোন দিন সম্পূর্ণ লক ডাউন পালিত হবে রাজ্য জুড়ে তা স্পষ্ট করে দিলেন। 

দেখে নিন কবে কবে সম্পূর্ণ লক ডাউন- 
  • ২ অগাস্ট -রবিবার 
  • ৫ অগাস্ট -বুধবার 
  • ৮ অগাস্ট -শনিবার 
  • ৯ অগাস্ট -রবিবার
  • ১৬ অগাস্ট -রবিবার 
  • ১৭ অগাস্ট -সোমবার 
  • ২৩ অগাস্ট -রবিবার 
  • ২৪ অগাস্ট -সোমবার এবং 
  • ৩১ অগাস্ট -সোমবার
অগাস্টেই রয়েছে ভারতের স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমা ও ইসলাম ধর্মের পবিত্র ঈদ উল আযহা। লক ডাউনের জেরে বাড়িতেই করতে হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। এবার, ঈদ উল আযহা-ও বাড়িতে থেকে ছোট্ট ভাবে করার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, স্বাধীনতা দিবসেও জমায়েত এড়িয়ে ছোট্ট ভাবে করার আহ্বান জানিয়েছেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code