Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা ও বন্যা জোড়া সংকটে থাকা আসাম, বিহার ও উত্তরপ্রদেশে ত্রাণ সামগ্রী পাঠালেন রাষ্ট্রপতি


একদিকে করোনার দাপাদাপি অন্যদিকে বন্যায় বিধ্বস্ত আসাম, বিহার ও উত্তর প্রদেশ। করোনা সংকটে বন্যা পরিস্থিতিতে আরও চিন্তা বাড়িয়েছে রাজ্য গুলির। এই জোড়া সংকটে থাকা অসম, বিহার এবং উত্তর প্রদেশের জনগণের জন্য রাষ্ট্রপতি ভবন থেকে ত্রাণ সামগ্রী পাঠালেন রাষ্ট্রাপতি রামনাথ কোবিন্দ।

এদিন, সকালে রাষ্ট্রপতি ভবনে পতাকা নেড়ে, রেড ক্রস ত্রাণ সামগ্রী বন্যা ও করোনায় বিধ্বস্ত অসম, বিহার এবং উত্তর প্রদেশের জনগণের জন্য পাঠিয়েছেন রাষ্ট্রপতি। পাশাপাশি, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির চেয়ারম্যান। ন'টি ট্রাকে করে ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। 

ভারতীয় রেড ক্রস সোসাইটির সাধারণ সম্পাদক আর কে জৈন জানিয়েছেন, দিল্লি থেকে এই ত্রাণ সামগ্রী ট্রেনের মাধ্যমে অসম, বিহার ও উত্তর প্রদেশের দুর্গত মানুষদের কাছে পাঠানো হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ত্রিপল, অস্থায়ী তাঁবু, শাড়ি, ধুতি, কম্বল, রান্না করার সামগ্রী, বালতি এবং ওয়াটার পিউরিফায়ার, সার্জিক্যাল মাস্ক, পিপিই কিট প্রভৃতি পাঠানো হয়েছে|
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code