Latest News

6/recent/ticker-posts

Ad Code

শহরে ফুলের জঙ্গল!



প্রীতম ভট্টাচার্য্য, নদীয়াঃ  

কখনও অতিমারী, কখনও আম্ফান, কখনও ভূমিকম্প, মানব সমাজে এক নতুন অসুখ নিয়ে এসেছে ডিপ্রেশন। রোজগার হারিয়ে, ঘর হারিয়ে, ভূমিকম্পের কবলে পড়ে অনেক মানুষ আজ মানসিক ভাবে বিপর্যস্ত।আগামীতে কে কিভাবে চলবে, কেমন করে বাঁচবে, এখন পৃথিবীর বুকে এ এক নতুন অসুখ।এই অসুখ সারাতে পারে প্রকৃতির হাসি যা মানুষের কাছে এখন খুব দরকার।

কৃষ্ণনগরে কিছু ভালো মানুষ তারা তাদের সামর্থ্য অনুযায়ী এই মানসিক রোগের চিকিৎসা করতে বেছে নিয়েছে সারা শহরজুড়ে ফুলের বাগান করবে তারা।কৃষ্ণনগরে আজ তারা করবী, জবা, কৃষ্ণচূড়া,আরও বিভিন্ন রকমের গাছ লাগালো নীচেরপাড়া,বিএড কলেজের সামনে থেকে শশ্মান পর্যন্ত।উদ্যক্তাদের একজন সদস্য সৌরভ মন্ডল বলেন সারা শহর জুড়ে এই অভিনব ফুলের বাগান করবো।

এলাকার অনেক মানুষ এগিয়ে আসছেন।তারা নিজেরাই এই গাছগুলোর পরিচর্যা করছেন। শহরজুড়ে ফুল ফুটবে, শহর ফুলে ঢেকে যাবে, আমাদের শহরের প্রতিটি মানুষ আগামীদিনে নতুন করে বাঁচবে।তাদের কথায় - তোমার নিঃশ্বাসে প্রশ্বাসেও আমার দেওয়া ঋণ আছে পারলে মিটিয়ে নিও।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code