রাজ্যজুড়ে কনটেনমেন্ট জোনে নতুন করে বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে লকডাউন জারি করেছে রাজ সরকার। এই পরিস্থিতিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হল কলকাতা হাইকোর্ট ও নবান্নেও। শুক্রবার থেকে হাইকোর্টের সমস্ত কাজ বন্ধ থাকবে বলেই বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। হাইকোর্টের তিনটি ভবন জীবাণুমুক্ত করার কাজও চলবে এই কয়েকদিনের মধ্যে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,শুক্রবার থেকে হাইকোর্টের সমস্ত কাজ বন্ধ থাকবে। করোনা সংক্রমণের আবহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলকাতা হাইকোর্টে শুনানি চলছিল, তাও বন্ধ করে দেওয়া হল। সোমবার পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে কলকাতা হাইকোর্ট।
পাশাপাশি, বৃহস্পতিবার থেকে নবান্নে জীবাণুমুক্ত করার কাজ হয়। নবান্নের ১৪ তলায় মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে পুরো ভবনটিই জীবাণুমুক্ত করার কাজ হয়। পূর্ত দফতরের ৩টি টিম জীবাণুমুক্ত করার কাজ করে। এই নিয়ে ৮ বার নবান্ন জীবাণুমুক্ত করার কাজ হল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ