Latest News

6/recent/ticker-posts

Ad Code

ডিজিটাল ভারত গড়তে ৭৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে তথ্যপ্রযুক্তি সংস্থা গুগল


সোমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় গুগল সিইও সুন্দর পিচাইয়ের৷ সোমবারেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে জানান গুগল সিইও পিচাই বলেছেন, 'আমরা ইক্যুইটি ইনভেস্টমেন্ট, পার্টনারশিপ ও অপারেশনাল, ইনফ্রাস্ট্রাকচার ও ইকোসিস্টেম ইনভেস্টমেন্ট -সহ বিবিধ ক্ষেত্রে বিনিয়োগ করব৷' 

প্রধানমন্ত্রী জানান, গুগল-এর সিইও-র সঙ্গে দুর্দান্ত আলোচনা হয়েছে৷ ভারতের কৃষক ও উদ্যোগপতিদের জন্য কীভাবে প্রযুক্তিকে কাজে লাগানো যায়, করোনা ভাইরাস অতিমারী-সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে৷

এরপরেই, বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার (সিইও) সুন্দর পিচাই ডিজিটাল ভারত গড়তে আগামী ৫ থেকে ৭ বছরে ১০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে ঘোষণা করলেন৷ ভারতীয় মুদ্রায় অঙ্কটা প্রায় ৭৫ হাজার কোটি টাকা৷

ভারতে বিনিয়োগের ক্ষেত্রে ৪টি ক্ষেত্রকে গুরুত্ব দিচ্ছে গুগল৷ প্রথমত, প্রত্যেক ভারতীয় তাঁদের নিজস্ব ভাষায় যাতে তথ্য পেতে পারেন। দ্বিতীয়ত, নতুন পণ্য ও পরিষেবা তৈরি৷ তৃতীয়ত, ব্যবসা ক্ষেত্রে ক্ষমতায়ন৷ চতুর্থত, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষির মতো ক্ষেত্রের উন্নয়নে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code