নিজস্ব প্রতিনিধি, কলকাতাঃ
দুঃস্থ মানুষের পাশে We are The Common People , মাস্ক-স্যানিটাইজার-হ্যান্ড গ্লাভস বিতরনের মাধ্যমে করোনা প্রতিরোধের প্রয়াস ।
সোমবার করোনাভাইরাস প্রতিরোধে ও সচেতনতা বাড়াতে We are The Common People এর উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার,ফেস মাস্ক এবং হ্যান্ড গ্লাভস বিতরণ এর কর্মসূচী গ্রহণ করা হয় করা হয় কলকাতা পুরসভার আট নম্বর ওয়ার্ডের বাগবাজার অঞ্চলে। বিতরণের সময় উপস্থিত ছিলেন We are The Common People এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত ,সংগঠনের সহ সভাপতি সুদীপ্তা রায়চৌধুরী মুখার্জী ,পরশপাথর ব্যান্ডের সংগীত শিল্পী অয়ন বন্দোপাধ্যায় এবং অল ইন্ডিয়া sbi ব্যাঙ্ক অফিসার কনফেডারেশনের সম্পাদক সৌম্য দত্ত।
সংগঠনের পক্ষ থেকে মারণ করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য স্যানিটাইজার,মাস্ক, হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয় ৪০০ জন মানুষকে।
সংগঠনের পক্ষ থেকে সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত বলেন, “এই জটিল পরিস্থিতিতে আমরা সংগঠনের পক্ষ থেকে কলকাতা পুরসভার ৮ এবং ১০ নম্বর ওয়ার্ডে খাবার, মাস্ক ও রেশন দ্রব্য বিতরণ করেছি , আজ আমরা স্যানিটাইজ দ্রব্য বিতরণ করলাম।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ